ব্যথানাশক ‘ন্যাপ্রোক্সেন প্লাস’ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

জেনিথ ফার্মার ব্যথানাশক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে ওষুধটিকে মানহীন বলে জানিয়েছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ব্যথানাশক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছিল জেনিথ ফার্মা। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল) এই ওষুধকে মানহীন ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *