দিঘীতে ডেঙ্গু প্রতিরোধ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা

মো: জীবন আহমেদ ফারুক: মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন ১নং ওয়ার্ড আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘী ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা ,সংরক্ষিত ইউপি সদস্য আনোয়ারা বেগম, তরা বিল্টু স্মৃতি হাটের সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, তরা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি শ্রী ভোলানাথ হালদার ,ইউপি সদস্য লাভলু মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ডেঙ্গু প্রতিরোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *