ঘিওরে মরহুম তমিজ উদ্দিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব ঘিওর এলিভেন ব্রাদার্স আয়োজিত মরহুম তমিজ উদ্দিন আহমেদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এলিভেন ব্রাদার্স হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এলিভেন ব্রাদার্স এর সভাপতি গোপাল চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম লেবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট শচীন্দ্র নাথ মিত্র, আশরাফ উদ্দিন খান, মিজানুর রহমান শিকদার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, অহিদুল ইসলাম টুটুল, মীর মানিকুজ্জামান, রাম চন্দ্র সাহা, ইয়াসিন আরাফাত ময়না, অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, অলোক কুমার আইচ, আহমেদ হালীম আফতাব প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম তমিজ উদ্দিনের জীবনাদর্শ নিয়ে আলোচনা করা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *