চরবাইলজুরি গ্রামবাসীর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামবাসীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে চরবাইলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো: রহিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জিয়াউল হক জিয়া, পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলী হাসান শিপলু সহ দপ্তর সম্পাদক ফিরোজ আল মামুন।

অনুষ্ঠান শেষে গ্রামবাসী ও আশেপাশের গ্রামের লোকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *