ঝালকাঠিতে অস্ত্র ও মাদকসহ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে দেশীয় পিস্তল, গুলি ও ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ঐ নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামের আল আমিনের স্ত্রী মোসা. রোজিনা বেগম (২৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা সাড়ে ৬টায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামের আল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘর থেকে একটি দেশীয় পিস্তল, দশ রাউন্ড তাজা গুলি ও পনের বোতল ফেনসিডিল সহ মোসা. রোজিনা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।খবর পেয়ে আটককৃতর স্বামী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামী হলেন- একই গ্রামের মৃত মানিক হাওলাদার পুত্র আল আমিন হোসেন।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানুদাস কাঠি গ্রামে আল আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি দেশীয় পিস্তল,দশ রাউন্ড তাজা গুলি ও পনের বোতল ফেনসিডিল সহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এসময় খবর পেয়ে আল আমিন পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *