ঘিওরে মুক্তিযোদ্ধাদের কবরস্থান পরিদর্শন করেন ডিসি রেহেনা

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদে কবরস্থানের স্থায়ী বন্দোবস্তের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও কবরস্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন তিনি।

এসময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ঘিওর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজসহ মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

এ সময় কবরস্থান সংস্কার ও সৌন্দর্য বর্ধনের বিষয়ে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *