সিংজুরীতে তাপস দত্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরীতে তাপস দত্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল চার টার সময় সিংজুরী বীণাপাণি সমাজ কল্যাণ সমিতি খেলার মাঠে আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে বিলনালাই যুব সংঘ ঘিওর বনাম বাঁধন একাডেমি মানিকগঞ্জ। ৮০ মিনিটের খেলায় এক এক গোলে ড্র শেষে ট্রাইবেকারে চার (পাঁচ) গোলে বাঁধন একাডেমিকে পরাজিত করে বিলনালাই জয়ী হয়।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: ইয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা পুলিশ পরিদর্শক মো: জাকির হোসেন।

খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব দেবাশীষ দত্তের শুভেচ্ছান্তে খেলাটি উদ্বোধন করেন, প্রকৌশলী প্রণব কুমার দত্ত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, প্রকৌশলী প্রণব কুমার দত্ত প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *