
শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার সকালে শ্রীনগর উপজেলার বাঘড়া, রুদ্রপাড়া, জাহানাবাদ, বালুরচক, নলটেক, ও বরিবর খোলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন