কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির এক সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার দীপ্ত কুণ্ড, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *