ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

ভালুকা-সখিপুর সড়কের কচুয়া এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী সাখাওয়াত হোসেন (২৫) নিহত ও তার স্ত্রী নূপুর আক্তার (২০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় ভালুকা-শখিপুরের সীমান্ত এলাকা কচুয়া নামক স্থানে। নিহত সাখাওয়াত ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রনেতা সাখাওয়াত হোসেন তাঁর স্ত্রী নূপুরকে নিয়ে মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী সখিপুর থেকে বাড়ি ফিরছিলেন। কচুয়া পেট্রোলপাম্প থেকে মোটরসাইকেলের তেল ভরে রাস্তায় উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। নূপুরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *