রামগড় থানার পুলিশ সদস্য ফেনসিডিলসহ আটক

খাগড়াছড়ির রামগড় থানার সাজ্জাদ হোসেন নামক এক পুলিশ সদস্যকে ভারতীয় ফেনসিডিলসহ আটক করলো স্হানীয় জনগন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে রামগড় উপজেলার পাশবর্তী চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকা থেকে ৭৪ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ তাকে আটক করে স্থানীয়রা এবং বাগানবাজার ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়।পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাকে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক পুলিশ সদস্য কনস্টেবল সাজ্জাদ হোসেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে। আটকের পর তিনি রামগড় থানায় কর্মরত আছেন বলে পুলিশকে জানিয়েছেন।

বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তাঁর কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাঁকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানা যাবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সাজ্জাদ গতকাল রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিশিয়ালি তিনি কিছু জানেন না।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *