সিংজুরীতে তাপস দত্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরীতে তাপস দত্ত স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) বিকাল চার টার সময় সিংজুরী বীণাপাণি সমাজ কল্যাণ সমিতি খেলার মাঠে আয়োজিত এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে বিলনালাই যুব সংঘ ঘিওর বনাম ইকরা একতা সংঘ সিংগাইর। ৮০ মিনিটের খেলায় এক এক গোলে ড্র শেষে ট্রাইবেকারে ইরতা তরুণ সংঘ বিলনালাই যুব সংঘ কে ৪-৩ গোলে পরাজিত করে।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: ইয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান।

খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব দেবাশীষ দত্তের শুভেচ্ছান্তে খেলাটি উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: আসাদুর রহমান মিঠু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত, প্রণব কুমার দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আবুল বাশার, পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *