ঘিওরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান (পিপিএম বার)।

আজ রবিবার (২২ অক্টোবর) দুপুরে ঘিওর কালিবাড়ী নাট মন্দিরসহ ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল মারুফা নাজনিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ঘিওর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *