মাস্টার্সে ফেল সাড়ে ৫২ হাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষায় সাড়ে ৫২ হাজারেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। বুধবার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, ফলাফল বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ পরীক্ষায় প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। তাদের মাধ্যে পাস করেছেন ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন। পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results.www.nubd.into/results) রাত ৮ টার পর থেকে ফলাফল পাওয়া যাবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *