ঘিওরের পয়লা ওয়ায়েছি দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে পূর্ব পয়লা গ্রামে হযরত শাহ কছিম উদ্দিন আহমদ ওয়ায়েছি দরবার শরীফে বুধবার (২৫ অক্টোবর) বাদ আছর হযরত শাহ কছিম উদ্দিন আহমদ ওয়ায়েছির সহধর্মিনী মোছাঃ ইনসানা বিবির ৫৬তম ওফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শাহ মোঃ নিজাম উদ্দিন আল ওয়ায়েছির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- হযরত শাহ বাহরাইন আল ওয়ায়েছি, হযরত শাহ রফিকুল ইসলাম আল ওয়ায়েছি, শাহ্ হারুন চিশতী ওয়ায়েছি, হযরত শাহ রফিকুল আল ওয়ায়েছি।

মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ১নং পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদ, মোঃ জহিরুল আল ওয়ায়েছি, মো: আশরাফুল আলম আল ওয়ায়েছি, এডভোকেট মোঃ আব্দুল গনি শিকদার, ডাক্তার মো: রকিবুল ইসলাম রাকিব, মোঃ সাইফুল আল ওয়ায়েছি, তানভীর মাহমুদ আবির প্রমূখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *