আটোয়ারীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেক কাটা হয়।

দুপুরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু।

যুগ্ম আহ্বায়ক সেলিম মোর্শেদ মানিক এবং অ্যাডঃ আ.ফ.ম. আহসানুল কবির ফরহাদ এদু’জনের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
আটোয়ারীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রধান, ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা লীগের সভাপতি সিদ্দিকা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রাহেলা বেগম প্রমুখ।

এছাড়া সংগঠনটির নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *