জ্ঞানের বদলে অক্সিজেন

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় বইমেলায় ব্যতিক্রম আয়োজন এর উদ্যোগ গ্রহণ করেন মনদীপ ঘরাই অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) যা বাস্তবায়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশাল টিম।

সংগঠনটির প্রতিপাদ্য বিষয় “পুরাতন বই দিন সবুজ গাছে বদলে নিন”। বই হলো জ্ঞানের ভান্ডার আর এক একটি গাছ অক্সিজেনের ফ্যাক্টরি।

বিভাগীয় বইমেলায় সরকারি দপ্তরের মোট ১৯টি প্রতিষ্ঠানসহ দেশের ৩৮টি প্রকাশনা অংশ নিয়েছেন। ঘুরতে আসা দর্শনার্থীরা এমন ব্যতিক্রম আয়োজন দেখে মুগ্ধ। তারা প্রতিবছর এইরকম ভিন্নধর্মী আয়োজনের প্রত্যাশা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই উপস্থিত থেকে পুরাতন বই এর বিনিময়ে দুটি গাছ সংগ্রহে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বই নিয়ে দর্শনার্থীদের দুটি করে গাছ প্রদান করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *