খাগড়াছড়িতে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়িতে এক গাছ ব্যবসায়ীকে দূর্বৃত্ত কতৃক অপহরণ হওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার (১৫ নভেম্বর) জেলা শহরের শাপলা চত্বর প্রাঙ্গন হতে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ এ যোগ দেয়। সমাবেশে পরিবারের সদস্যসহ বিভিন্নস্তরের মানুষ অংশ গ্রহন করেন।

অপহৃত শফিকুল ইসলাম রাসেল খাগড়াছড়ি বাজারের একজন গাছ ব্যবসায়ী। সমাবেশে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর নয় মাইল নামক এলাকায় গাছের বাগান দেখতে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি।

দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নেয়া শুরু করেন। অনেক চেষ্টা করার পরেও শফিকুল ইসলাম রাসেলের সাথে কোন ধরণের যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষে কোন উপায় না দেখে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরমধ্যেই শফিকুলের ব্যবহারিত মুঠোফোন থেকে কল দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা প্রায় দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় মুক্তি বা সন্ধানের দাবী জানিয়েছেন প্রশাসনের প্রতি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *