নন্দীগ্রামে পৌর আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়কসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও তারেক মাহমুদ ডিউ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল আজিজ।

আরও উপস্থিত ছিলেন- আব্দুস সামাদ, জিয়াউর রহমান, মাহবুবুর রহমান বিপুল, শাহজাহান আলী, মিজানুর রহমান, আব্দুল ওয়াহাব বাদশা, হযরত আলী, গোলাম মোস্তফা, আজমীর হোসেন, যুবলীগ নেতা জাহিদ হাসান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব রাশেদুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহান আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *