নৌকার মনোনয়ন ফরম কিনলেন এসএম জাহিদ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এসএম জাহিদ) তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, কলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, জেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক মাইশা তামান্না, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য দেবাশীষ ঘোষ জয়, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানাসহ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

আজ শনিবার বিক্রি শুরু হওয়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগামী ২১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে। এবার অনলাইনেও মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ।
নৌকার মনোনয়ন ফরম কিনলেন এসএম জাহিদ
এর আগে সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে প্রথম মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু করে দলটি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *