ঘিওরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ইউনিয়নে আরসিসি রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) সকালে ঘিওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে লাল মিয়ার বাড়ি থেকে লিটন খানের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তার উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান।

এ সময় নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তাই তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়ত তহবিলের অর্থায়নে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রায় একশত ৬৩ ফুট দৈর্ঘের এই রাস্তা নির্মিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান নান্নু, মোঃ হারুন আল চিশতী, ইউপি সদস্য মোঃ লাভলু বেপারী, মো: জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা তারা বেপারী, সালাউদ্দিন সজল, মোহাম্মদ পবলু বেপারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *