আরাভের বাসায় রাখি সাওয়ান্তের সঙ্গে হিরো আলম

বাংলাদেশে আলোচনা-সমালোচনার টেবিলে থাকেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বলিউডেও তেমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত। এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে বলিউডের সিনেমায়। সামাজিক মাধ্যমে এরকমই জানিয়েছেন হিরো আলম।

রাখির সঙ্গে হিরো আলমকে নিয়ে যে ছবিটি হবে সেটি প্রযোজনা করবেন আরাভ খান। বিষয়টি জানিয়ে আজ মঙ্গলবার নিজের ফেসবুক থেকে হিরো আলম লিখেছেন, ‘বলিউডে এবার হিরো আলম, রাখি সাওয়ান্ত সাথে। মুভি গ্যাংস্টার আরাভ খান প্রযোজিত।’

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।’

বর্তমানে হিরো আলম আছেন দুবাই। সেখানে গেছেন স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের মোবাইলের দোকান উদ্বোধন করতে। এর আগে আরাভের দোকান উদ্বোধন করতে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন আলম। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তালিকায়ও পড়েছিলেন।
রাখি সাওয়ান্ত ও হিরো আলম
সেসময় দেশে ফেরার পর গোয়েন্দা পুলিশের মুখোমুখি হতে হয়েছিল আলমকে। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এই কনটেন্ট ক্রিয়েটর গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন আরাভ খানকে ধরতে তথ্য দিয়ে সাহায্য করবেন তিনি।

আলম বলেছিলেন, আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম। তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব। তারা আমাকে ডাকলে আমি আসব। সে যদি আসামি হয়ে থাকে তাহলে তাকে ধরতে সহযোগিতা করা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। আরাভের বিষয়টি যেহেতু তারা তদন্ত করছেন। যেকোনো প্রয়োজনে তথ্য লাগলে আমি তাদের দেব।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *