ঘিওরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে কৃষক জনতাকে তাদের প্রাপ্য সেবা নিয়ে অবহিতকরণ বিষয়ে ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী গ্রামে দিনব্যাপী এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘিওর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দিনব্যাপী ২০২৩-২০২৪ অর্থবছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এসময় তিনি কৃষকদের মাঠপর্যায়ে বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

এ সময় কৃষি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কৃষকদের প্রাপ্য সেবা ও কৃষি উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরে এক প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ঘিওর ইউনিয়নের শতাধিক কৃষক নারী-পুরুষ এতে অংশ নেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *