মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।

তিনি জানান, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। তারা হলেন আবদুস সালাম (আওয়ামী লীগ), সালাউদ্দিন মাহমুদ জাহিদ (স্বতন্ত্র), হাসান সাঈদ (জাতীয় পার্টি), দীন মোহাম্মদ খান (জাকের পার্টি), মোনায়েম খান (বিএনএম), আবদুল আলী বেপারী (স্বতন্ত্র), আফজাল হোসেন খান জকি (জাসদ), আফজাল হোসেন খান (জাতীয় পার্টি, জেপি), জহিরুল আলম রুবেল (জাতীয় পার্টি) ও মো. শাহজাহান খান (গণফ্রন্ট)।

মানিকগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র মিলিয়ে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *