বাঁশের মাচালে পারাপার!

মানিকগঞ্জের ঘিওর উপজেলার হিজুলিয়া এলাকায় ইছামতি নদীর ওপর ৩৭ মিটার দৈর্ঘের এই সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের ৪ অক্টোবর। ৩ কোটি ৬৯ লাখ টাকা বাজেটের ব্রীজটি ঠিকাদারের গাফলতির কারনে নির্ধারিত সময়ে শেষ না হওয়ার পরেও দুই দফা সময় বাড়িয়ে কাজের অর্ধেক শেষ করতে পারেনি।

পুরাতন জীর্ণ সেতু ভেঙে নতুন সেতু নির্মাণে এলাকাবাসী খুশি হলেও এখন ভোগান্তিতে বেকায়দায় পরেছেন তারা। ব্রীজ নির্মাণস্থলের দুপাশে দেয়া হয় বাঁধ। এ বাঁধের উপর দিয়েই চলাচল করতেন বড়টিয়া ও ঘিওর সদর ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের বাসিন্দা।

বর্ষার শুরুতে পানি বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ ধ্বসে যায়। ফলে ঘিওর সদরের সঙ্গে এসব গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে আর স্থানীয় সাংসদ দুর্জয়ের সহায়তায় নির্মাণাধীন সেতুর উপর বাঁশের মাচাল বিছিয়ে দেয়া হয়েছে। এখন এভাবেই প্রতিদিন পারাপার হচ্ছেন শত শত মানুষ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *