ঘিওর থানার নতুন অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস’র যোগদান

মানিকগঞ্জের ঘিওর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুকুমার বিশ্বাস এর যোগদান। ২০০১ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।

সুকুমার বিশ্বাস সাবেক ওসি মোঃ আমিনুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে শনিবার সকালে ঘিওর থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানায় কর্মরত ছিলেন।

নতুন ওসি ঘিওর উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ঘিওর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন রাজপট গ্রামের মূত নিতাই চন্দ্র বিশ্বাসের পুত্র।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *