ভালুকায় হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি ও সমমনা দলের ১২তম কর্মসূচী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ী বাজার এলাকায় মিছিলটি বের করেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলমের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মোঃ নাসির উদ্দিন সরকার, আয়ুব আলী কমান্ডারসহ কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *