ঘিওরে ৭শত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে চক্ষু ক্যাম্প ও ছানী অপারেশন এক দন্ত বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ ভবনে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই সমৃদ্ধি কর্মসূচি।

এ ক্যাম্পে ৭ শতাধিক রোগীদের বিনামূল্যে চক্ষু রোগ, দন্ত চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৫ জন দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানী অপারেশন করা হয়।

এসডিআই’র মানিকগঞ্জ অঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই এর পরিচালক (কার্যক্রম) মোঃ কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- এডভোকেট সিদ্দিকুর রহমান, ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বি.ডি.এস, ডি.ডি.এস, সম্মিলিত সামরিক হাসপাতাল ডা: ইসতিয়াক সিদ্দিক, আল-মদিনা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম খান, এসডিআই সমৃদ্ধি কর্মসূচীর বানিয়াজুরী
ইউনিয়ন কো-অর্ডিনেটর, এস এম আনোয়ার পারভেজসহ আরো অনেকে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *