সাপাহারে আম ও চারা গাছ কর্তনের অভিযোগ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২০০ পিচ আম গাছ ও ৫০০ পিচ চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাপাহার থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত পৌঁনে ১২ টার দিকে উপজেলার বাহাপুর গ্রামের মৃত বেশার উদ্দীনের ছেলে মকবুল হোসেনের রোপিত ২০০ পিচ আম গাছ ও নার্সারির প্রায় ৫০০ পিচ চারা গাছ কেটে ফেলা হয়। পরদিন সকালে সংবাদ পেয়ে জমিতে গিয়ে গাছ ও চারা গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পায় মকবুল হোসেন।

এ ঘটনায় সাপাহার থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জমি জোর পূর্বক জবর দখল করার জন্য গাছ ও চারা গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করেন ভোক্তভোগী মকবুল হোসেন।

এ বিষয়ে জানতে চাইতে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আম গাছ ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *