শ্রীনগরে ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ‘ট্রাক’ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত শ্রীনগর উপজেলার রাঢ়িখাল, বালাশুর, ভাগ্যকুল বাজার এলাকায় ভোটারদের কাছে ভোট চান। এছাড়া রাঢ়িখালে স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় তিনি ট্রাক বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে ভোট চান।

এর আগে বিকালে গোলাম সারোয়ার কবীর শ্রীনগর বাজার এলাকায় গণসংযোগকালে প্রিয় প্রার্থীও সমর্থনে বিপুল সংখ্যক নেতাকার্মী ও সমর্থক ভিড় জমান। এ সময় ট্রাক প্রতীকের মিছিল করেন তারা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *