স্পেন থেকে টাঙ্গাইলে ভার্চুয়ালি দিপুর জন্মদিন পালন

রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: স্পেন থেকে টাঙ্গাইলে ভার্চুয়ালি দিপুর জন্মদিন পালন করেছে এলাকাবাসী। বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

যুবলীগ নেতা দিপুর শুভ জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের সমাজ উন্নয়ন কেন্দ্র ক্লাবের উদ্যোগে বৃহত্তর আদালতপাড়ার মানুষ টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পেনে অবস্থানরত যুবলীগ নেতা দিপুর শুভ জন্মদিন পালন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবেত সভাপতি আজাহার সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ এলাকার সকল নেতৃবৃন্দ। এ সময় তারা সকলেই দিপুর জন্য দোয়া এবং সফলতা কামনা করেন।
স্পেন থেকে টাঙ্গাইলে ভার্চুয়ালি দিপুর জন্মদিন পালন
উল্লেখ্য দিপু ২০২২ সালে থেকে স্পেনের বার্সেলোনায় অবস্থান করছেন এবং বাংলাদেশে থাকা অবস্থায় তিনি সমাজের কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *