ঘিওরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় ঘিওর ৪৪ নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১১ টায় ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান উৎসবের উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

এদিন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে নতুন বই গ্রহন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *