ঘিওরে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

ঘিওরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন। মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, কাজী মাহেলা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *