আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার : এসএম জাহিদ

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি, ভবন নির্মাণ করা হয়নি। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঘিওর দূর্গা নারায়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ এসব কথা বলেন।

সাংসদ আরও বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা আমি সেই দলের একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় অসমাপ্ত সকল উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহছেন উদ্দিন, ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভিপি ফরহাদ, ঘিওর সদর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল প্রমুখ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *