আগৈলঝাড়ায় আর্ন এন্ড লিভ এর অর্থায়নে হুইল চেয়ার বিতরণ

বরিশালে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামের দিনমজুর পরিবারের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসির আর্থিক সহযোগিতায় অসুস্থ দিনমজুর সাইদুল বয়াতিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে দীর্ঘ এক বছর যাবত চলাচলের সক্ষমতা হারিয়ে বিছানায় মানবেতর জীবনযাপন করছিলেন।

হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন, লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, আর্ন এন্ড লিভের প্রতিনিধি আহাদ তালুকদার, টিম একঝাঁক মানবিক মানুষ এর সিনিয়র সদস্য মোঃ সাইদুল ইসলাম ও মুকিম তালুকদার।

উল্লেখ্য, আর্ন এন্ড লিভ দেশের আলোচিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠানগ্ন থেকেই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে লন্ডন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়াও সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামলম্বী করতে সারাদেশে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *