গহরপুর ব্লাড ফাইর্টাস’র ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

‘‘জীবন আমাদের রক্তে গড়া, রক্ত গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাব মোরা শত শত প্রাণ’’ এই শ্লোগান-কে সামনে রেখে রক্তদান ও আর্তমানবতা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স-এর কার্যকরী কমিটির উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর ২ টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় মাদরাসা বাজারস্থ আন- নূর কেজি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মানবসেবায় রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইর্টাস-এর সভাপতি মোশারফ হোসেন কামরান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান (মফুর)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ খলিলুর রহমান (খলিল), উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন (সামস), দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলিগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী ও গহরপুর ব্লাড ফাইটার্স-এর উপদেষ্টা কমিটির সদস্য এমদাদুর রহমান জাকির, কার্যকরি কমিটির সদস্য পাবলুল হক, কার্যনির্বাহী সদস্য সুমন আহমেদ প্রমুখ ।

উক্ত আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গহরপুর ব্লাড ফাইটার্স-এর সহ-সভাপতি কামরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেয়ার হোসেন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুওয়ার আহমদ তানিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ আহমেদ, কোষাধক্ষ জাহিদ হাসান, প্রচার সম্পাদক ফারহান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মাহি, উন্নয়ন বিষয়ক সম্পাদক সাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির নাহিদ, সদস্য সিদ্দিকুর রহমান, এমদাদুল হক, মাহবুব আলম সোহাগ, সালমান, শাকিল, জাকির আহমদ, নাঈম আহমদ, সজীব চন্দ্র, ইব্রাহিম আহমদ, ইসমাইল হোসেন জাবেদ, দিলওয়ার হোসেন সাকিব, মাসুম আহমেদ, নাঈম আহমেদ, আবু সুফিয়ান, সোহাগ আহমেদ, সাকিব আহমেদ, মাহিন উদ্দীন, শামীম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুরু হওয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রায় তিন শতাধিক এলাকার মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। আগামিতে আরও বিভিন্ন রকম আর্তমানবতার সেবায় গঠনমূলক কাজের জন্য ব্লাড ফাইটার্স-এর সকল সদস্যবৃন্দ আশা রাখেন এবং এলাকার সকল মানুষের আন্তরিক বিশ্বাস ও ভালোবাসায় এলাকায় কাজ করার আয়াবাদী। অত্যন্ত গুরুত্বের সঙ্গে গহরপুর ব্লাড ফাইটার্স-এর ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *