ঝালকাঠিতে দেশ রুপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অহিদ সাইফুল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল দশটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

দেশ রূপান্তরের ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়াররম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, প্রেসক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, রাজাপুর প্রেসক্লাব সভাপতি হোসেন খান ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ।

এ সময় আরও বক্তব্য রাখেন- ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, নির্বাহী সদস্য ও চ্যানেল ২৪ প্রতিনিধি রতন আচার্য,বৈশাখী টেলিভিশন প্রতিনিধি শফিউল আজম টুটুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য, দৈনিক কালের কন্ঠ ও এন টিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, ৭১ টেলিভিশন প্রতিনিধি তরুণ সরকার,মানবকন্ঠ প্রতিনিধি রাজু খান,বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ভোরের কাগজ প্রতিনিধি উজ্জ্বল রহমান, এসএম পারভেজ, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ জামাল হোসেন, সদস্য জিয়াউল হক লিনু, মনিরুজ্জামান রেজওয়ান,রাজাপুর প্রেসক্লাব কোষাধ্যক্ষ খলিলুর রহমান, সদস্য নেয়ামুল হাসান হিরন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালণায় ছিলেন ডিবিসি নিউজের ঝালকাঠি প্রতিনিধি ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া সম্পাদক অলোক সাহা।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *