ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে মোঃ সালাউদ্দিন (১৪) নামের এক ট্রলি হেলপার নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার কাঠের পুল নামক স্থানে এ ঘটন ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নলছিটি দপদপিয়া সড়কের কাঠেরপুল নামক স্থানে নলছিটি পৌর শহর মুখী একটি ট্রলি সড়কের পাশে উল্টে গেলে এসময় হেলপার মো. সালাউদ্দিন চাপা পরে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সালাউদ্দিন উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. আপ্তার আলীর ছেলে। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *