ভালুকায় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘন্টা পর মাহবুবুর রহমান রাফি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার (২৮ মে) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জমিয়ত আলী জানান, খবর পেয়ে ছয় ঘন্টা খোঁজাখুঁজির পর রাফির মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, রাফি দুপুরে তার চাচা ও বন্ধুদের সাথে বাড়ীর পাশে মরাপুরা খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে রাফির লাশ উদ্ধার করে। নিহত রাফি ওই এলাকার আলম হোসেন ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *