খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধস, ৪ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের কারনে আলুটিলার সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সড়ক থেকে পাহাড়ধসের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এসময় আটকা পড়েন ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা। ঢাকা ও চট্টগ্রাম যাতাযাতকারী যাত্রীরা পড়েন বিড়ম্বনায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. জসিমউদ্দীন জানান, প্রচন্ড বৃষ্টি পাতের কারনে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি চলমান রয়েছে। আলুটিলা সড়কের আরও কিছু স্থানে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়া সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না।

সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলাচলের উপযোগী করে দেয়া চেষ্টা করছি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *