সিলেট লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬ টি গুলি উদ্ধার করা হয়েছে।

তন্মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ কর্তৃক ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে, এসএমজি, চায়না রাইফেল. পিস্তল, শর্টগান ও গ্যাস গান রয়েছে।

মঙ্গলাবর বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি জানান।

সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হ‌ওয়া অস্ত্র গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *