ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদার অকাল মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশ পুলিশ বিভাগের সিলেট ট্রাফিক সার্জেন্ট সুবীর তালুকদার (৩১) পিতা : মৃত সুষেন তালুকদার
অকাল মৃত্যুতে সিলেট মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি, সুবীর তালুকদার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য,স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার দিরাই থানা হতে নৈমিত্তিক ছুটি ভোগ শেষে এসএমপি ট্রাফিক বিভাগে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল চালনা করে আসার পথে বিকেল অনুমান ০৪:৩০-০৫:০০ ঘটিকার দিকে যেকোনো সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাওয়া বাজার নামক স্থানের সুনামগঞ্জ থেকে সিলেটগামী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ঘাতক বাস থেকে আটক করে এবং গুরুতর জখম প্রাপ্ত সার্জেন্ট সুবীর তালুকদার কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সার্জেন্ট সুবীর তালুকদার(৩১)- কে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার একপর্যায়ে সন্ধ্যা ০৬:৪০ ঘটিকায় মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *