সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি অনুমোদন

জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখা অন্তর্ভুক্ত সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কালীন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত করে তিনমাসের মধ্যে নির্বাচন শর্তে এ কমিটি অনুমোদন হয়৷

সাংবাদিক মুজাহিদুল ইসলাম পলাশকে আহবায়ক এবং তিনজন যথাক্রমে সাংবাদিক ফরহাদ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান মিলন ও সাংবাদিক রহিদুর রহমান মিলনকে যুগ্ম আহবায়ক করে ৮ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।

সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কালীন আহবায়ক কমিটির চারজন সদস্যরা হলেন- শিবলী সরকার, রাহেনূল ইসলাম স্বাধীন, হেদায়েতুল ইসলাম লিটন ও কামরুজ্জামান কমল। এ কমিটির কার্যকর সময়কাল ৯০দিন সীমাবদ্ধ।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার এই কমিটি অনুমোদন করেন। সুপারিশ করেছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *