ঘিওরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকের সভাপতিত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এই কর্মসূচি পালন করা হয়।

এই সময় জেলা বিএনপিরসহ প্রচার সম্পাদক মোঃ কামরুল হাসান, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, সহ সভাপতি মির্জা এজাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী ওয়াজেদ মিস্টার, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, মোঃ মিজানুর রহমান কুদরত, যুব দলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব মোঃ সাইফ সানোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *