ঘিওরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২ জানুয়ারি পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১ টায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয় এ দিবসটি।

সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সামাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী।

এসময় বক্তব্য রাখেন- ঘিওর থানা ওসি তদন্ত বিপিএম মোঃ মোমেনুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ঘিওর উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন চিসতি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *