ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ বিভিন্ন এলাকা

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকার আশেপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *