ঘিওরে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু ঘিওরের ঠাকুরকান্দি গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

ঘিওর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকমিকভাবে ধারণা করা হচ্ছে রাত আট-নয়টার দিকে গৃহবধু সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। গতকাল বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ও আইনগত ব্যবস্থা চলছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *