ঘিওরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি: “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫) ফেব্রুয়ারি সকালে ঘিওর উপজেলা পরিষদ চত্বরে এ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপজেলা জন ও স্বাস্থ্য সহকারি প্রকৌশলী মোঃ সুরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া কবির, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বীর মুক্তিযোদ্ধা মেঝবাহ উদ্দিন আহমেদ, সাংবাদিক আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *