ঘিওরে পৃথক দুই অভিযানে ২ হাজার মিটার পাইপ বিনষ্ট

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পৃথকভাবে দুটি অভিযানে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অপরাধে ঘিওর ইউনিয়নের শ্মশান ঘাট নামক স্থানে ১ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়।

অপরদিকে বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী নদীত থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ১ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়।

গতকাল শনিবার ২২ মার্চ রাত্রি আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী। এ সময় তিনি বলেন- পৃথক দুই স্থানে নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ পেয়ে উক্ত জায়গায় গমন করে কোন আসামি পাওয়া যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *