ফাঁকা ঢাকায় অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না

পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি হতে হবে। ঢাকায় এবার ঈদে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া র‌্যাব, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

“ঈদুল ফিতর উৎসব: নিরাপত্তা ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সাক্ষাৎকার”

ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাসাবাড়ি, দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ আমার সম্পদের দেখভালের প্রথম দায়িত্ব আমার নিজের। এরপর পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের ব্যবস্থাপনাটা আমরা করবো।

অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা হলেও শাস্তি পেতে হবে। যেমন যদি কোনো ওসি মামলা না নেয় তাকেও ধরা হচ্ছে। গুলশানে ডাকাতির ঘটনা হয়েছিল কিন্তু মামলা না নেওয়ায় তৎক্ষণাৎ ওসিকে ক্লোজড করেছি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *